, , ,
শিরোনাম
বেকারির খাবারে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা, আগেও সতর্ক করা হয়েছিল বিসমিল্লাহ বেকারিকে ভান্ডারিয়া পৌরসভার সাথে গৌরীপুর ইউনিয়নের সংযোগ সড়ক বিচ্ছিন্ন বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল—ট্রলি সংঘর্ষে একজন নিহত, আহত ৪ ভান্ডারিয়ায় বাসে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে কাউখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক আসামি গ্রেপ্তার জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান গ্যারেজ মালিককে হত্যা করে ৭২টি ব্যাটারি ও ২ অটোরিকশা লুট বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ প্রকৌশলী আটক
চেক জালিয়াতির মামলায় নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর কারাদণ্ড

চেক জালিয়াতির মামলায় নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর কারাদণ্ড

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

‎চেক জালিয়াতির মামলায় ঝালকাঠির নলছিটির সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে ৫ মাসের কারাদণ্ড ও ১২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অনুতোষ চন্দ্র বালা এ রায় ঘোষণা করেন।
‎
‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাড. গোলাম মাওলা শান্ত।
‎
‎রায় ঘোষণার সময় আসামি বিজন কৃষ্ণ খরাতী আদালতে উপস্থিত ছিলেন না। তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
‎
‎বাদীর আইনজীবী অ্যাড. গোলাম মাওলা শান্ত জানান, গত ২০২৪ সালের ১৯ ডিসেম্বর নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদী হয়ে বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে ১২ লাখ টাকার একটি চেক ডিজঅনার মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত এই রায় ঘোষণা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost