
কাজিরহাট থানার আওতাধীন ২ নং লতা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদপ্রার্থী মোছা. সুখী বেগম। তিনি সাংবাদিক রাসেল কবিরের সহধর্মিনী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারীসহ সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
সর্বশেষ তিনি এলাকার নারীদের সমস্যা, শিশুদের নিরাপত্তা, অসহায় মানুষের সহায়তা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তিনি ১২ দফা অঙ্গীকার তুলে ধরেছেন।
সুখী বেগমের ১২ দফা অঙ্গীকারের মধ্যে রয়েছে—
১. নারীদের সমস্যা ও অভিযোগ গুরুত্বসহকারে তুলে ধরা এবং সমাধানের চেষ্টা করা।
২. নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি করা।
৩. অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো।
৪. বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের সরকারি সহায়তা পেতে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়া।
৫. বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা তৈরি করা।
৬. মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা।
৭. স্বাস্থ্য, পরিবারকল্যাণ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া।
৮. মেয়েদের শিক্ষা ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে উদ্যোগ নেওয়া।
৯. ওয়ার্ড সভার মাধ্যমে জনগণের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্টদের কাছে তুলে ধরা।
১০. ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহযোগিতা করা।
১১. রাস্তা, পানি, স্যানিটেশনসহ স্থানীয় সমস্যাগুলো ইউনিয়ন পরিষদের কাছে তুলে ধরা।
১২. সরকারি সেবা ও প্রয়োজনীয় তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করা।
সুখী বেগম বলেন, “জনগণের সমস্যা জানা, তা যথাযথভাবে সংশ্লিষ্টদের কাছে তুলে ধরা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার মূল লক্ষ্য।