, , ,
শিরোনাম
‘তদন্ত কর্মকর্তা’ সেজে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার কাউখালীতে মহিলা পরিষদের উদ্যোগে নারীর অধিকার বিষয়ক মতবিনিময় সভা কাজিরহাটে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার সাংবাদিক আবু জাফর সূর্য আটক বরিশালে বাসায় ডিবির অভিযান, ১২ জনকে হেফাজতে নেওয়ার দাবি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে আটকে রেখে যৌন হয়রানি, সহপাঠীকে মারধর-ছিনতাই মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রের গেটে ত্রিপল টানিয়ে চলছে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা বরিশালে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো ছোট্ট মেয়ে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে বাবা-ছেলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের
বামনায় একাধিক মামলার পলাতক আসামি মিরাজ ও সোহাগ গ্রেপ্তার

বামনায় একাধিক মামলার পলাতক আসামি মিরাজ ও সোহাগ গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : নাসির হোসেন মোল্লা
প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বরগুনার বামনায় পুলিশের অভিযানে একাধিক মামলার পলাতক আসামি মোঃ মিরাজ মোল্লা (৩৮) ও মোঃ সোহাগ (৩১) গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১ নম্বর বুকাবুনিয়া ইউনিয়নের ছোট তালেশ্বর গ্রামের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিরাজ মোল্লা বড় তালেশ্বর গ্রামের মোঃ খবির উদ্দিন মোল্লার ছেলে এবং সোহাগ একই এলাকার মোঃ সাহজাহানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন খানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মাইনুল হাসানসহ পুলিশের একটি দল মঙ্গলবার রাতে ডৌয়াতলা বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মিরাজ ও সোহাগ ছোট তালেশ্বর এলাকার পাকা সড়কে অবস্থান করছেন।

সংবাদের সত্যতা যাচাই করে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

পরবর্তীতে গ্রেপ্তার দুজনকে জব্দকৃত আলামতসহ থানায় নেওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বামনা থানার ওসি মোঃ ফারুক হোসেন খান বলেন, “মাদকের বিরুদ্ধে বামনা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”

বামনা থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost