, , ,
শিরোনাম
‘তদন্ত কর্মকর্তা’ সেজে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার কাউখালীতে মহিলা পরিষদের উদ্যোগে নারীর অধিকার বিষয়ক মতবিনিময় সভা কাজিরহাটে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার সাংবাদিক আবু জাফর সূর্য আটক বরিশালে বাসায় ডিবির অভিযান, ১২ জনকে হেফাজতে নেওয়ার দাবি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে আটকে রেখে যৌন হয়রানি, সহপাঠীকে মারধর-ছিনতাই মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রের গেটে ত্রিপল টানিয়ে চলছে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা বরিশালে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো ছোট্ট মেয়ে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে বাবা-ছেলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের
ভান্ডারিয়ায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

Reporter
প্রতিবেদক : জাকির হোসেন কাজী
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের ভান্ডারিয়ায় বেসরকারি সংগঠন রূপান্তর এর “সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চলসমুহের পলিথিন ও প্লাষ্টিক দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়ন” প্রকল্পের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে সরকারি—বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার সুমা এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ ইমরান হোসেন, যুব উন্নয়ন অফিসার সৈয়দ আজমল হোসেন, সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, মৎস অফিসার সৈয়দ নজরুল ইসলাম, সমবায় অফিসার মোঃ মঈনুল হাসান, রূপান্তরের প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া, শিক্ষক নয়ন পাল, যুব সংগঠক সালমান খান বাদশাহ প্রমুখ।

সমন্বিত প্রচারাভিযানের মাধ্যমে প্লাষ্টিক ও পলিথিন বর্জের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধ সচেতনীকরণ এবং সরকারি বেসরকারি সংগঠনসমুহ এবং স্থানীয় সরকারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সুন্দরবন ইমপ্যাক্ট জোনের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়ন করা এই প্রকল্পের মূল লক্ষ্য।

এসময় উপজেলার যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বনজীবী, মৎস্যজীবী, সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost