, , ,
শিরোনাম
কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ বিএনপির দুই পক্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪ পুলিশের তিন ইউনিটের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া মামলার জট খুলল সিআইডি বরগুনায় জেনারেল হাসপাতালে হামলা-ভাঙচুর, ৭ দিন ধরে বন্ধ এক্স-রে সেবা মেহেন্দিগঞ্জে পরকীয়ার অভিযোগে নারী—পুরুষকে আটক, এলাকায় চাঞ্চল্য হিজলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ
চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে বাবা-ছেলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে বাবা-ছেলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

Reporter
প্রতিবেদক : আলমগীর হোসেন জুয়েল
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চিকিৎসা ও দোকানের মালামাল আনার জন্য ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে মাদারীপুর জেলার শিবপুর উপজেলার বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্রসংলগ্ন মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু জাফর মৃধা(৫৫) ও ছেলে অনিক মৃধার (১৪) গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নে।

জাফর মৃধা একজন ব্যবসায়ী। উপজেলা সদর সুবিদখালি নান্নু শপিং কমপ্লেক্সে তাঁর একটি গার্মেন্টসের দোকান আছে ও অনিক মৃধা মির্জাগঞ্জ আইডিয়াল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলার শিবপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাকিল আহম্মেদ। তিনি বলেন,
ঢাকা- খুলনা হাইওয়ে সড়কের পাশে পালকি পরিবহনের একটি বাসের চাকা পাংচার হয়ে যায়।

এ সময় বাসটির চালক ও হেলপার চাকা মেরামতের কাজ করছিলেন। এরই মধ্যে বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে থামানো বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই বাসের সামনের ও পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

আরো ১৫ থেকে ২০ জন গুরুতর আহত হন।
নিহত তিনজনের দুজন আবু জাফর মৃধা ও অনিক মৃধার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় এবং সম্পর্কে তারা বাবা ও ছেলে।

নান্নু শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী ও উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু মুন্সী বলেন, জাফর মৃধা দোকান ভাড়া নিয়ে তিনি দীর্ঘদিন গার্মেন্টসের ব্যবসা করতেন। শুক্রবার সকালে ছেলেকে নিয়ে হানিফ পরিবহনের একটি গাড়িতে মির্জাগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হন। পথিমধ্যে মাদারীপ�

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost