, , ,
শিরোনাম
‘তদন্ত কর্মকর্তা’ সেজে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার কাউখালীতে মহিলা পরিষদের উদ্যোগে নারীর অধিকার বিষয়ক মতবিনিময় সভা কাজিরহাটে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার সাংবাদিক আবু জাফর সূর্য আটক বরিশালে বাসায় ডিবির অভিযান, ১২ জনকে হেফাজতে নেওয়ার দাবি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে আটকে রেখে যৌন হয়রানি, সহপাঠীকে মারধর-ছিনতাই মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রের গেটে ত্রিপল টানিয়ে চলছে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা বরিশালে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো ছোট্ট মেয়ে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে বাবা-ছেলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের
বরিশালে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো ছোট্ট মেয়ে

বরিশালে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো ছোট্ট মেয়ে

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে রাখা এক বাবার মুখে নিজের হাতে রুটি ও চা তুলে দিয়েছে তার ছোট্ট মেয়ে। বাবা-মেয়ের আবেগঘন এই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে স্থানীয়রা আটক করেন। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

শনিবার সকালে বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট মেয়ে। সারারাত না খেয়ে থাকা বাবার জন্য সে বাজারের একটি দোকান থেকে রুটি ও চা নিয়ে আসে। এরপর খুঁটির সঙ্গে বাঁধা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয় শিশুটি।

বাবা-মেয়ের এই হৃদয়স্পর্শী মুহূর্তটি স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মন্তব্য, অভিযোগ সত্য বা মিথ্যা—বিষয়টি তদন্তসাপেক্ষ; তবে সন্তানের কাছে বাবা সবসময়ই বাবা। ছোট্ট মেয়েটির বাবার প্রতি ভালোবাসার দৃশ্যটি মানবিকতার এক আবেগঘন দৃষ্টান্ত হয়ে উঠেছে।

তবে অনিক সরদারের বিরুদ্ধে আনা চুরির চেষ্টার অভিযোগের সত্যতা এবং তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

তবে উজিরপুর থানার ভারপ্রাপ্ত (তদন্ত) ওসি ফারুক হোসেন বলেন ভিডিও দেখছি ,আমাদের কাছে সকালে একটা কল আসছিল আমাদের একটা টিম সেখানে গিয়েছিল তবে কাউকে পাওয়া যায়নি।স্থানীয়রা আমাদের টিম যাওয়ার আগে তাকে ছেড়ে দিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost