, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না-ওসিকে চিফ হুইপ মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মুলাদীতে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬

চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বরগুনার পাথরঘাটায় জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা—২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনির গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় চার বছর পর ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাঁদের গ্রেপ্তারের পর গতকাল বুধবার আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সবুজ শিকদার (৪০), রাজিব খান (২৫), রনি মোল্লা (৩৫), নাবিউল ইসলাম (২২), আল—আমিন কবিরাজ (২২) ও কামরুল ইসলাম (২২)। তাঁরা পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সি অ্যান্ড বি বাজার এলাকায় নূরুল ইসলাম মনির ওপর হামলা এবং তাঁর গাড়িবহরে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় নূরুল ইসলাম মনিসহ কয়েকজন আহত হন। গাড়িবহরে থাকা মোটরসাইকেল ভাঙচুর, অগ্নিসংযোগ ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগও করা হয় মামলায়।

ঘটনার প্রায় দুই বছর পর ২০২৪ সালের ৩ অক্টোবর নূরুল ইসলাম মনির ভাতিজা মো. সোলায়মান সাদিক বাদী হয়ে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এ ছাড়া ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, ছয়জনকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সালের ওই ঘটনায় তাঁদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্ত এখনো চলমান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost