, , ,
শিরোনাম
যুবদলের শীর্ষ নেতৃত্বের বিকল্প নেই রাজপথের লড়াকু সৈনিক এ্যাডঃ হাফিজ আহমেদ বাবলুর বরিশাল নগরীতে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেপ্তার, ১৯ জনের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাছের চারা বিতরণ করল আলোর দিশারী ফাউন্ডেশন বরিশাল কড়াপুরে “নিষিদ্ধ আ.লীগের সক্রিয় সদস্য” আখ্যা দিয়ে নিরীহ যুবককে বাসা থেকে গ্রেফতার বরিশালে  দু’দিনের চলচ্চিত্র উৎসব শুরু ইন্দো-বাংলা কারখানা খুলে দেয়ার দাবিতে ভুখা মিছিল জবাবদিহিতার মধ্যে না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য : জহির উদ্দিন স্বপন বরিশালে মোটরসাইকেলে প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া, আতঙ্ক নগরজুড়ে ভোলায় বাড়ছে ডেঙ্গু রোগী, জনবল সংকটে চিকিৎসাসেবা
বরিশাল ডিআইজি কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার ৫

বরিশাল ডিআইজি কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার ৫

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনার ও ডিআইজি কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— দেলোয়ার হোসেন, জাকির হোসেন, আমিনুল ইসলাম নয়ন, তানভির আহমেদ মুন্না ও আনিসুর রহমান মঞ্জু। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আইচ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এয়ারপোর্ট থানার উপ—পরিদর্শক ইদ্রিস আলী বাদী হয়ে বৃহস্পতিবার সকালে সন্ত্রাস দমন আইনে একই থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বাদী এয়ারপোর্ট থানার উপ—পরিদর্শক ইদ্রিস আলী জানান, মামলায় আসামি হিসেবে ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া শতাধিক অজ্ঞাত আসামি রয়েছে। গ্রেপ্তার পাঁচজন মামলার এজাহার নামিয় আসামি।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা হয়। তাদের মধ্যে থেকে পাঁচজন গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে বুধবার দুপুরে বরিশাল—ঢাকা মহাসড়কের কাশিপুর এলাকায় বিভাগীয় সদর দপ্তরের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অনুসারী নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে ককটেল ফাটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost