, , ,
শিরোনাম
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক আসামি গ্রেপ্তার জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান গ্যারেজ মালিককে হত্যা করে ৭২টি ব্যাটারি ও ২ অটোরিকশা লুট বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ প্রকৌশলী আটক মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার বোমাসদৃশ বস্তুর গায়ে চিরকুট, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’ জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
মেহেন্দিগঞ্জে সিজার বাণিজ্যের অভিযোগ, বরিশালে প্রসূতির মৃত্যুর পর তদন্তের দাবি

মেহেন্দিগঞ্জে সিজার বাণিজ্যের অভিযোগ, বরিশালে প্রসূতির মৃত্যুর পর তদন্তের দাবি

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মেহেন্দিগঞ্জে প্রসূতি রোগীদের চিকিৎসা ও সিজারিয়ান অস্ত্রোপচারকে কেন্দ্র করে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ডা. তহুরা আক্তারের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, গর্ভবতী নারীদের চিকিৎসার ক্ষেত্রে নানা ধরনের ঝুঁকি ও জটিলতার কথা বলে বরিশাল নগরীর বেসরকারি হাসপাতালে নিয়ে সিজারিয়ান অস্ত্রোপচারে উৎসাহিত করা হতো। এ ঘটনায় দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে অসন্তোষ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, মেহেন্দিগঞ্জের দ্বীপাঞ্চলের প্রসূতি রোগীদের একটি অংশ ডা. তহুরা আক্তারের পরামর্শে বরিশাল নগরীর রাহাত-আনোয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসা ও সিজারিয়ান অস্ত্রোপচার করাতেন। পরিবারভেদে সিজারের জন্য প্রায় ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ব্যয় হতো বলেও অভিযোগকারীরা দাবি করেছেন।

এরই মধ্যে গত ২৪ সেপ্টেম্বর বরিশাল নগরীর রাহাত-আনোয়ার হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর নাজিয়া রহমান মাইশা (৩০) নামে এক নারী উদ্যোক্তার মৃত্যু নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। মাইশা গর্ভাবস্থায় ডা. তহুরা আক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন এবং তাঁর পরামর্শে রাহাত-আনোয়ার হাসপাতালে সিজার করানো হয় বলে স্বজনরা জানিয়েছেন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, সিজারের মাধ্যমে কন্যাসন্তান জন্মের পর মাইশার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তিনি বমি করেন এবং পরে তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে রাহাত-আনোয়ার হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছে। হাসপাতাল ব্যবস্থাপকের দাবি, অস্ত্রোপচার স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছিল এবং মা ও নবজাতক দুজনই ভালো ছিলেন। পরে মাইশার রক্তচাপ কমে যায় এবং বমি করার সময় শ্বাসনালিতে খাবার আটকে শ্বাসরোধের কারণে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা দেওয়ায় বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা। একই সঙ্গে মেহেন্দিগঞ্জে প্রসূতি রোগীদের চিকিৎসা, সিজারিয়ান অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা নির্ধারণ, রোগী রেফার এবং চিকিৎসা ব্যয়ের বিষয়ে অভিযোগগুলোও খতিয়ে দেখার দাবি উঠেছে।

সংশ্লিষ্টদের মতে, একজন প্রসূতির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে চিকিৎসা নথি, অপারেশন নোট, অ্যানেস্থেশিয়া রেকর্ড, রোগীর পূর্ববর্তী পরীক্ষা-নিরীক্ষা এবং হাসপাতালের চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করা জরুরি।

এদিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার পক্ষ থেকে বলা হয়েছে, ভুল চিকিৎসায় মৃত্যুর বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, শুধু সাম্প্রতিক মৃত্যুর ঘটনা নয়—মেহেন্দিগঞ্জ থেকে বরিশালে প্রসূতি রোগী রেফার, সিজারিয়ান অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা এবং চিকিৎসা ব্যয়ের বিষয়ে ওঠা অভিযোগগুলোও সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করা হোক। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost