, , ,
শিরোনাম
ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে জখম ভোলায় যুবকের মরদেহ উদ্ধার আদালতের নিষেধাজ্ঞা উড়িয়ে বগুড়া রোডে হিলভিউ হাউজিংয়ের রাজত্ব: পাহারা বসিয়ে পুলিশের চোখ ফাঁকি ভাণ্ডারিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৪৮টি মন্দিরের দুগার্ পূজা সম্পন্ন বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা মেহেন্দিগঞ্জে স্ব-মিলের তার ও বাড়িঘরে চুরির হিড়িক: নীরব ভূমিকা পুলিশের! বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি সেফটিক ট্যাংকিতে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু ৪০ জনপ্রতিনিধির কাজ করছেন ১৬ কর্মকর্তা, পদে পদে ভোগান্তি
পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর দশমিনা উপজেলার অন্তর দাস (২৩) নামে মাদক মাদক কারবারিকে বাউফল থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জেলা ডিবি পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) রাত সারে ৯টার দিকে বাউফল উপজেলার আদাবর ইউনিয়নের কাশিপুর বাজারের পূর্ব পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক অন্তর দাস, দশমিনা উপজেলার নলখোলা বন্দর, জুয়েলারি পট্টি, ৫ নং ওয়ার্ডের কানাই দাসের ছেলে। তিনি এর আগে জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকা ও এশিয়ান টেলিভিশনের দশমিনা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছে বলে জানা গেছে।

পটুয়াখালী জেলা গোয়েন্দ শাখা (ডিবি) সূত্রে জানা যায়, দীর্ঘদিন অন্তর দাস জেলার বিভিন্ন উপজেলায় ইয়াবার কারবারি পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি টিম শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বাউফল উপজেলার আদাবর ইউনিয়নের কাশিপুর বাজের একটি চায়ের দোকানের পাশে ইয়াবা বিক্রির তাহলে তাকে আটক করেন।

এ সময় তার সাথে থাকা ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তাকে পটুয়াখালী গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়।

এদিকে, এর আগে দশমিনা থানায় চাঁদাবাজি মামলা চলমান আছো। এলাকায় বিভিন্ন সময় নিরীহ লোকদের কাছ থেকে তার ব্যক্তিগত ডযধঃংঅঢ়ঢ় নম্বর দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ মো. মেহেদি হাসান জানান, অন্তর দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost