, , ,
শিরোনাম
বরিশালে ঠিকাদারকে লক্ষ্য করে গুলি, খালে ঝাঁপিয়ে রক্ষা এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১ ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন ভান্ডারিয়ায় বন বিভাগের ১৩ গাছ কাটার অভিযোগে মামলা তৎকালীন কাউনিয়া থানার ওসি কাজী মাহবুবুর রহমান ও এসআই বসিরের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ থানায় ঢুকে পুলিশ পেটানো সেই যুবক গ্রেপ্তার কাজিরহাটের আন্দারমানিক ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এবিএস খান স্বপনের গণসংযোগ উজিরপুরের ধামুড়ায় পলাশ কুন্ডুর সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পর্যায়ের নেতারা কাউখালীতে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান: সাড়ে সাড়ে তিন হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
বাউফলে ভয়াবহ আগুনে কৃষকের ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই, বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা ভস্মীভূত

বাউফলে ভয়াবহ আগুনে কৃষকের ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই, বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা ভস্মীভূত

Reporter
প্রতিবেদক : আলমগীর হোসেন জুয়েল
প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোশাররফ হোসেন (৩০) নামে এক কৃষকের বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। আগুনে দুটি গরু, তিনটি ছাগল, হাঁস-মুরগি এবং ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।

সবচেয়ে বড় ক্ষতি হয়েছে দীর্ঘ ১২ বছর ধরে নিজের ও বোনের বিয়ের জন্য গরু-ছাগল বিক্রি করে জমানো প্রায় ৭ লাখ টাকা পুড়ে যাওয়ায়।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাংলালিংক টাওয়ারসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের ভয়াবহতায় মুহূর্তের মধ্যেই কৃষক মোশাররফ হোসেনের বসতঘরটি পুড়ে যায়। এ সময় ঘরে থাকা গবাদিপশু, হাঁস-মুরগি ও প্রয়োজনীয় আসবাবপত্রও রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে পুড়ে যায় তাঁর দীর্ঘদিনের কষ্টার্জিত প্রায় সাত লাখ টাকা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost