, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জের যুবকের ঝু/\ল/ন্ত ম/র/দেহ উদ্ধার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না-ওসিকে চিফ হুইপ মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মুলাদীতে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর
পটুয়াখালীতে অপহরণের শিকার কিশোরী কেরানীগঞ্জ থেকে উদ্ধার

পটুয়াখালীতে অপহরণের শিকার কিশোরী কেরানীগঞ্জ থেকে উদ্ধার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী জেলার দুমকি থানার শ্রীরামপুর থেকে নিখোঁজের ১০ ঘণ্টার মধ্যেই এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি—১০)।

আজ শনিবার দুপুরে অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি—১০—এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তপন সরকার। তিনি জানান, আসামিরা ভিকটিমকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অজ্ঞাতনামা গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. নেছার উদ্দিন বাদী হয়ে পটুয়াখালী জেলার দুমকি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি—১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি—১০ সদর কোম্পানির একটি চৌকস দল শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি মো. শাহা জামালকে (৪১) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost