, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে নৌ-পুলিশের অভিযান, ৫০ হাজার মিটার জাল ও জাটকা জব্দ হিজলায় মা ইলিশ রক্ষায় যৌথ বাহিনীর ফাঁকা গুলি, আটক ১৭ মেহেন্দিগঞ্জে প্রবাসীর ঘরে আগুন দেওয়ার অভিযোগ মেহেন্দিগঞ্জে কসাইখানায় রোগাক্রান্ত গরু জবাইয়ের অভিযোগ ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জরুরি: মৎস্যসচিব উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় শৃঙ্খলা ভঙ্গ, কুয়াকাটায় মহিলা দলের সম্পাদককে শোকজ বায়তুল মোকাররমে খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তেজনা কুমিল্লায় তাজমিন হত্যা: ঘাতক একজনই, ইঙ্গিত তদন্ত কর্মকর্তাদের
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Reporter
প্রতিবেদক : মোঃ নাসির মোল্লা
প্রকাশিত : সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬

‘বিশ্ব শিক্ষক দিবস—২০২৬’ উপলক্ষে আজ ৫ অক্টোবর রোজ সোমবার বরগুনার বামনায় সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষক পরিষদ, আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষক পরিষদ, আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বামনা সদর আর—রশীদ ফাযিল মাদরাসার প্রভাষক মোঃ জাকির হোসাইন—ও ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সিঃ শিক্ষক মোঃ হাফিজুর রহমান, এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা। বক্তব্য রাখেন বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, বামনা সদর আর—রশীদ ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ মোঃ আবুল কালাম আজাদ, বামনা সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ রিয়াদুল কাদির ও সহকারী অধ্যাপক ড. মোঃ আরিফ হোসেন, বুকাবুনিয়া মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ নজরুল ইসলাম, লতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দীন,এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা—সংশ্লিষ্ট কর্মকর্তা—কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost