
বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরেগতকাল ১১অক্টোবর জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে নকল সার ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে ‘নাদিয়া এন্টারপ্রাইজ’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানের মালিক মো. খাইরুল ইসলাম উপস্থিত না থাকায় পাতারহাট বন্দর বণিক সমিতির সভাপতি মো. সেলিম জমাদারসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে দোকানের তালা ভেঙে গোডাউনে প্রবেশ করা হয়। ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয়রা তল্লাশি কাজে প্রশাসনকে পূর্ণ সহায়তা প্রদান করেন। পরে খাইরুলের গোডাউন থেকে প্রায় ১০০ প্যাকেট নকল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করে উপজেলা কৃষি অফিসের জিম্মায় প্রেরণ করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান খান মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা, বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম জমাদার, মেহেন্দিগঞ্জ থানা পুলিশ, স্থানীয় সাংবাদিক ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আগেও ছিল ভারতীয় নকল সারের অভিযোগ:
স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খাইরুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভারতীয় নকল সার ও নিম্নমানের ভেজাল কীটনাশক বিক্রির অভিযোগ রয়েছে। গত ২০২৫ সালেও ভোলা থেকে একটি ট্রলারে করে অবৈধ ভারতীয় নকল সার খালাসের সময় স্থানীয় জনতা তা হাতেনাতে আটক করেছিল।
১০ গুণ বেশি দামে বিক্রি ও কৃষকদের ক্ষতির মুখ:
অনুসন্ধানে জানা যায়, উদ্ধারকৃত এসব নকল কীটনাশকের প্রকৃত ক্রয়মূল্য মাত্র ৩৫ টাকা হলেও মোড়কের গায়ে খুচরা মূল্য লেখা ছিল ৩৫০ টাকা। এভাবে অসাধু উপায়ে বিপুল পরিমাণ মুনাফা লুটছিল প্রতিষ্ঠানটি। অন্যদিকে, এসব মেয়াদউত্তীর্ণ ইউরিয়া সার সর্বদাইবিক্রেতার জন্য ব্যস্ত থাকতো।