, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জের যুবকের ঝু/\ল/ন্ত ম/র/দেহ উদ্ধার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না-ওসিকে চিফ হুইপ মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মুলাদীতে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর
সড়ক খুঁড়ে ফেলে রেখে ঠিকাদার উধাও, দুর্ভোগে ছয় গ্রামের মানুষ

সড়ক খুঁড়ে ফেলে রেখে ঠিকাদার উধাও, দুর্ভোগে ছয় গ্রামের মানুষ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় সড়ক পাকাকরণের নামে মাটি খুঁড়ে ফেলে রাখার পর প্রায় আট বছর ধরে কাজ শেষ করেননি ঠিকাদার। এতে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন আশপাশের ছয় গ্রামের মানুষ। সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন চলাচলে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হলেও মাটি খুঁড়ে ফেলে রেখে কাজ বন্ধ করে দেন ঠিকাদার। ফলে সড়কের বিভিন্ন স্থানে মাটি খোঁড়া থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বৃষ্টি হলে কাদা ও পিচ্ছিল মাটির কারণে পথচারী ও যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ে। অন্যদিকে, শুষ্ক আবহাওয়ায় ধুলাবালুর কারণে ভোগান্তিতে পড়তে হয় তাঁদের।

সড়কটির বেহাল অবস্থার কারণে কাতলামারী, মরচি, বনগাঁও, তালুটিয়া, পাঁচগাঁও ও চামিয়াদী গ্রামের হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয়দের ভাষ্য, সড়কটির কারণে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। কৃষকের উৎপাদিত ফসল, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহনেও সমস্যায় পড়তে হচ্ছে। বর্ষাকালে স্কুল—কলেজের শিক্ষার্থীসহ এলাকার মানুষকে কাদা—পানি মাড়িয়ে চলাচল করতে হয়।

উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ রিজিওনাল রুরাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ২০১৮—১৯ অর্থবছরে সড়ক উন্নয়নকাজের দরপত্র আহ্বান করা হয়। ডলি কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৬ কোটি ৯৩ লাখ ১৯ হাজার ৩৮৮ টাকায় কাজটি পায়। ২০১৮ সালের ১৫ নভেম্বর কাজ শুরু হয়ে ২০২০ সালের ১৬ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সামান্য কাজ করে ঠিকাদার চলে যান।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া বাজার থেকে ইন্তারঘাট, কাতলামারী বাজার হয়ে চামিয়াদী বাজার পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ছয় কিলোমিটার। এর মধ্যে কাতলামারী বাজার থেকে চামিয়াদী বাজার পর্যন্ত অংশ পাকাকরণের জন্য মাটি খুঁড়ে কাজ ফেলে চলে যান ঠিকাদার।

এলাকাটিতে কয়েকশ পোলট্রি খামার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সড়কটির বেহাল অবস্থার কারণে এসব প্রতিষ্ঠানের মালামাল পরিবহনে প্রায় ১৫ কিলোমিটার ঘুরে যেতে হয়। এতে পরিবহন খরচও বেড়ে যাচ্ছে।

এলাকাবাসী জানান, কাতলামারী বাজার থেকে চামিয়াদী পর্যন্ত সড়কটি আশপাশের ছয় গ্রামের মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এ সড়ক দিয়ে প্রতিদিন মানুষ বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও বিভিন্ন প্রয়োজনীয় স্থানে যাতায়াত করেন। কিন্তু সড়কটির বেহাল অবস্থার কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ বলেন, ‘সড়কটি পাকাকরণ করা হবে শুনে আমরা খুবই আশাবাদী ছিলাম। কিন্তু মাটি খুঁড়ে ফেলে রাখায় এখন চলাচল করতেই কষ্ট হচ্ছে। বিশেষ করে বৃষ্টি হলে দুর্ভোগ আরও বেড়ে যায়। দ্রুত কাজ শেষ হলে এলাকার মানুষের কষ্ট কমবে।’

আরেক বাসিন্দা রোমান মিয়া বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও কৃষকদের চলাচল করতে হয়। রাস্তার বেহাল অবস্থার কারণে সময় ও শ্রম দুটোই বেশি লাগছে।’ তিনি দ্রুত সড়কটির কাজ শেষ করার দাবি জানান।

স্থানীয়দের দাবি, সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অসুস্থ রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারে নেওয়া এবং জরুরি প্রয়োজনে যাতায়াতেও সমস্যা হচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকায় তাঁদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

এলাকাবাসী দ্রুত সড়ক পাকাকরণের কাজ শেষ করে জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। পাশাপাশি কাজ শেষ না হওয়া পর্যন্ত সড়কটিতে অন্তত অস্থায়ীভাবে চলাচলের উপযুক্ত ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে ভালুকা উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব বলেন, ‘ডলি কনস্ট্রাকশনের ঠিকাদারকে বারবার তাগাদা দেওয়ার পরও কাজ শেষ না করায় তাদের চুক্তি বাতিল করা হয়েছে। সড়কের কাজ সম্পন্ন করার লক্ষ্যে নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost