, , ,
শিরোনাম
স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক যশোরে অস্ত্র-গুলিসহ ভ্যানচালক গ্রেপ্তার প্রেমের টানে চীনা যুবক মাদারীপুরে, ধর্মান্তরিত হয়ে করতে চান বিয়ে নলছিটিতে প্রায় সোয়া ৩ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক দুমকীর স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কলাপাড়ায় মাদক সেবন ও ঘুঘু-বক শিকারের অপরাধে ২ যুবকের জরিমানা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট কাউখালীতে কঁচা নদীতে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ বরিশালে ৯ কোটি টাকার ‘শান্তি নিবাস’ অবহেলায় নষ্ট: ৩ বছরেও মেলেনি প্রবীণদের ঠাঁই শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি
কলাপাড়ায় মাদক সেবন ও ঘুঘু-বক শিকারের অপরাধে ২ যুবকের জরিমানা

কলাপাড়ায় মাদক সেবন ও ঘুঘু-বক শিকারের অপরাধে ২ যুবকের জরিমানা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবন ও ঘুঘু ও বক পাখি শিকারের দায়ে দুই যুবককে জেল—জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার রাতে শহরের নাচনাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই দুই যুবককে দণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসীন সাদেক। এ সময় কলাপাড়া বনবিভাগের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টিম ও অ্যানিমেল লাভার্স পটুয়াখালী এর সদস্যরা উপস্থিত ছিলেন।

দণ্ড পাওয়া আসামিরা হলেন, তানজিল (২১) ও সাইমুন মাতুব্বর (২৩)।

নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারী কমিশনার মো ইয়াসীন সাদেক জানান, তানজিল নামের এক ব্যক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া, অপর ব্যক্তি সাইমুনকে ইয়াবা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost