, , ,
শিরোনাম
স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক যশোরে অস্ত্র-গুলিসহ ভ্যানচালক গ্রেপ্তার প্রেমের টানে চীনা যুবক মাদারীপুরে, ধর্মান্তরিত হয়ে করতে চান বিয়ে নলছিটিতে প্রায় সোয়া ৩ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক দুমকীর স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কলাপাড়ায় মাদক সেবন ও ঘুঘু-বক শিকারের অপরাধে ২ যুবকের জরিমানা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট কাউখালীতে কঁচা নদীতে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ বরিশালে ৯ কোটি টাকার ‘শান্তি নিবাস’ অবহেলায় নষ্ট: ৩ বছরেও মেলেনি প্রবীণদের ঠাঁই শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি
যশোরে অস্ত্র-গুলিসহ ভ্যানচালক গ্রেপ্তার

যশোরে অস্ত্র-গুলিসহ ভ্যানচালক গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

যশোরের বেনাপোলে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।

শুক্রবার দিবাগত রাত (১৭ সেপ্টেম্বর) ১২টা ২০ মিনিটে বেনাপোলের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মাহাবুবুর রহমানের নেতৃত্বে বেনাপোল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি ইঞ্জিনচালিত ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে এসব আলামত জব্দ করা হয়।

ওসি আশরাফ হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে মিরাজ গাইন স্বীকার করেছেন তার বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে। আগ্নেয়াস্ত্র আইনে আরো একটা মামলার প্রক্রিয়া চলছে, তাকে আদালতে হস্তান্তর করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost