, , ,
শিরোনাম
স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক যশোরে অস্ত্র-গুলিসহ ভ্যানচালক গ্রেপ্তার প্রেমের টানে চীনা যুবক মাদারীপুরে, ধর্মান্তরিত হয়ে করতে চান বিয়ে নলছিটিতে প্রায় সোয়া ৩ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক দুমকীর স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কলাপাড়ায় মাদক সেবন ও ঘুঘু-বক শিকারের অপরাধে ২ যুবকের জরিমানা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট কাউখালীতে কঁচা নদীতে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ বরিশালে ৯ কোটি টাকার ‘শান্তি নিবাস’ অবহেলায় নষ্ট: ৩ বছরেও মেলেনি প্রবীণদের ঠাঁই শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি
নলছিটিতে প্রায় সোয়া ৩ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

নলছিটিতে প্রায় সোয়া ৩ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের একটি বসতঘরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দক্ষিণ ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে মো. মাসুদ হোসেন ওরফে ঘোড়া মাসুদ (২৬) এবং পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী গ্রামের শাহ আলম সরদারের ছেলে রাজু আহমেদ নাঈম (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাতে নলছিটি থানা—পুলিশের একটি দল দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আনোয়ার হোসেন হাওলাদারের বসতঘর থেকে মাসুদ ও নাঈমকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost