, , ,
শিরোনাম
উজিরপুর ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগে দুইজন প্রত্যাহার, গাড়িচালকে অব্যাহতি উজিরপুরে যুবদল কর্মীকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ চাচার স্বর্ণ চুরি করে গাড়ি কিনে উদ্বোধনে তাকেই ডাকলেন ভাতিজা রাজনৈতিক চাপের কাছে ইসি অসহায়: গোলাম পরওয়ার বিমানবন্দর চালুর ঘোষণার পরই রিয়াদে ফের বিস্ফোরণ ১২ শিক্ষক-কর্মচারীর বালিকা বিদ্যালয়ে মাত্র ১১ শিক্ষার্থী! যুবদল কর্মীকে হত্যা: ৩ আসামির বাড়িতে অগ্নিসংযোগ পতিত শক্তিকে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুজন গুলিবিদ্ধ, একজনের মোটরসাইকেল ছিনতাই শিশুকে যৌন নির্যাতন, সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
সৌদি যুবরাজকে কি পালাতে হবে?

সৌদি যুবরাজকে কি পালাতে হবে?

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য বর্তমান সময়টিকে তার শাসনকালের অন্যতম কঠিন বা সবচেয়ে বাজে সময় হিসেবে অভিহিত করা হয়েছে।

আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্ট—এর একটি বিশেষ বিশ্লেষণে বলা হয়েছে, সৌদি যুবরাজের মূলনীতি ও কৌশলগুলো একসঙ্গে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে, যা তার দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলোর কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করছে। খবর দ্য ইকোনমিস্টের।

বিশ্লেষণ অনুযায়ী, মোহাম্মদ বিন সালমানের প্রধান কয়েকটি কৌশলগত লক্ষ্য বর্তমানে বড় ধাক্কা খেয়েছে। এর মধ্যে সবচেয়ে স্পষ্ট সংকট তৈরি হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতকে কেন্দ্র করে।

ইয়েমেনে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে যে ফল পাওয়ার প্রত্যাশা করা হয়েছিল, তা অর্জিত হয়নি।

উল্টো চলমান উত্তেজনার কারণে সৌদি আরবের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নতুন করে ঝুঁকির মুখে পড়েছে।

এছাড়া পাকিস্তান ও তুরস্কের মতো দেশের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি বা অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলোর কূটনৈতিক সংহতি থাকলেও সামরিক অংশগ্রহণের ক্ষেত্রে সীমিত সহায়তাই পাওয়া গেছে।

অন্যদিকে, সৌদি আরবকে অর্থনৈতিকভাবে বদলে দেওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনা ‘ভিশন ৩০৩০’ বা অর্থনৈতিক রূপান্তর এজেন্ডাও গুরুতর চাপের মুখে রয়েছে।

তহবিলের সংকট, বড় বড় প্রকল্পের কাজ বিলম্বিত হওয়া এবং নিরাপত্তার জন্য বাজেট পুনঃবণ্টনের প্রয়োজনীয়তা এই অর্থনৈতিক পরিকল্পনাকে মারাত্মক পরীক্ষার মুখে ফেলেছে।

বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা হুমকি অব্যাহত থাকলে দেশটিতে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে এবং মেগা প্রকল্পগুলোর কাজ স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সব মিলিয়ে, ভূরাজনৈতিক এবং অভ্যন্তরীণ উভয় ফ্রন্টেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এক জটিল সময় পার করতে হচ্ছে।

সামরিক নিরাপত্তা রক্ষা এবং অর্থনৈতিক বৈচিত্র্য আনার এই যুগপৎ প্রচেষ্টায় বিঘ্ন ঘটায় তার নীতিগুলোর ভবিষ্যৎ সাফল্য নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা ও পর্যালোচনার সৃষ্টি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost