, , ,
শিরোনাম
ভান্ডারিয়ার ইউএনও ও প্রশাসনের নাম ভাঙিয়ে প্রতারণায় সবাইকে সতর্ক থাকার আহ্বান হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর বরিশাল নগরীতে ঝুঁকিপূর্ণ নীল থ্রি-হুইলার, ফিটনেস ও কাগজপত্র নিয়ে প্রশ্ন ধর্ষণ মামলায় আপস করায় বাদীর ২ দিনের কারাদণ্ড, আসামি কারাগারে কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা ভোলায় পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ বরিশাল নগরীতে অবৈধ ড্রেজার পাইপলাইনের দাপট, প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছে না ‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’ পিরোজপুরে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না
২৪ ঘণ্টাতেও নেভেনি মাটির গভীর থেকে গ্যাসের সঙ্গে বের হওয়া আগুন

২৪ ঘণ্টাতেও নেভেনি মাটির গভীর থেকে গ্যাসের সঙ্গে বের হওয়া আগুন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ বসানোর জন্য বোরিং করা স্থান থেকে গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার একদিন পেরিয়ে গেলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

এখনো আগের মতোই গ্যাসের সঙ্গে আগুন বের হচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।আগুন দেখতে ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক মানুষ। পরিস্থিতি পর্যবেক্ষণে বাপেক্সের একটি প্রতিনিধি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উখিয়ার ছোট ইনানী সিকদার পাড়া এলাকার আব্দুল্লাহ নামে এ ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। আজ বুধবারও সেখানে আগের মতোই গ্যাসের সঙ্গে আগুন বের হচ্ছে।বাড়ির মালিক আব্দুল্লাহ বলেন, এক সপ্তাহ আগে নিজের ব্যবহারের জন্য বাড়ির উঠানের সামনে গভীর নলকূপ বসাতে বোরিং করা হয়েছিল। কিন্তু পানি না পাওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে ওই স্থান দিয়ে গ্যাসের সঙ্গে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ওই দিন দুপুরে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কিন্তু এরপরও গ্যাসের সঙ্গে আগুন বের হওয়া বন্ধ হয়নি।এদিকে ইনানীতে গভীর নলকূপ বসানোর জন্য বোরিং করতে গিয়ে গ্যাস নির্গমনের বিষয়টি জানাজানি হলে দূরদূরান্ত থেকে তা দেখতে মানুষ সেখানে ভিড় করছেন।

এ ঘটনার পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। গ্যাসের সঙ্গে তীব্রভাবে আগুন জ্বলছে। মাঝে মধ্যে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে।উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ইনানীতে যেখান থেকে গ্যাসের সঙ্গে আগুন বের হচ্ছে, সেই স্থানটি নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সেখানে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।তিনি বলেন, ঘটনার পর বাপেক্সের বিশেষজ্ঞ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষা—নিরীক্ষার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।ইউএনও আরও বলেন, গ্যাসের সঙ্গে যে আগুন বের হচ্ছে, তা প্রাকৃতিকভাবে নিভে যেতে দিতে হবে।

জোর করে আগুন নেভানোর চেষ্টা করা হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে বিশেষজ্ঞ দল জানিয়েছে। নিরাপত্তার স্বার্থে আপাতত ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। তবে দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা সম্ভব নয়। তাই এক্ষেত্রে বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে।বিশেষজ্ঞ দলের বরাত দিয়ে ইউএনও জানান, গ্যাসের সঙ্গে বের হওয়া আগুন এক সপ্তাহ পর্যন্ত জ্বলতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost