, , ,
শিরোনাম
কাউখালীতে ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন প্রত্যাশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী ‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’ ওসিকে ছাত্রলীগ নেতা ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ কর্মচারী, জঙ্গলে মিলল মোটরসাইকেল অবৈধ বিদ্যুৎ সংযোগ, বিএনপি নেতার বাড়ির মিটার খুলে নিল পল্লী বিদ্যুৎ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ঢাকার আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি এনএসআই পরিচয়ে ৪ মাস ধরে চাঁদা আদায় করছিলেন তিনি আমতলীতে জমির বিরোধে মামলা, বাদীকে অ্যাসিড নিক্ষেপ-হত্যার হুমকি হিজলায় আগুনে পুড়ল পাঁচ দোকান
গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের কাছে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সংবাদ প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় রাখার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

বিজেসির পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো আলোচনার মাধ্যমে বাস্তবায়নের আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংগঠনটি যেসব দাবি জানিয়েছে, সেগুলো আলাপ—আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

বৈঠকে বিজেসির চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ সাংবাদিকদের বেতন—ভাতা ও পেশাগত অধিকার নিয়ে কথা বলেন। তিনি বলেন, পোশাকশ্রমিকরা বেতন—ভাতার দাবিতে নিজেদের দাবি তুলে ধরতে পারলেও সাংবাদিকরা অনেক সময় তা পারেন না। রাস্তায় নেমে নিজেদের দাবি জানানোর সুযোগও তাদের নেই।

ফাহিম আহমেদ আরও বলেন, টেলিভিশন সাংবাদিকদের বেতন—ভাতা কম। টেলিভিশন পুরোপুরি বিজ্ঞাপননির্ভর একটি মাধ্যম। এ অবস্থায় গ্রাহক পর্যায়ে কেবল অপারেটররা যে অর্থ পান, ডিজিটাল সম্প্রচারে যাওয়ার আগে সেই অর্থের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া গণমাধ্যম কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপরও জোর দেন বিজেসি চেয়ারম্যান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost