, , ,
শিরোনাম
কাউখালীতে ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন প্রত্যাশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী ‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’ ওসিকে ছাত্রলীগ নেতা ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ কর্মচারী, জঙ্গলে মিলল মোটরসাইকেল অবৈধ বিদ্যুৎ সংযোগ, বিএনপি নেতার বাড়ির মিটার খুলে নিল পল্লী বিদ্যুৎ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ঢাকার আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি এনএসআই পরিচয়ে ৪ মাস ধরে চাঁদা আদায় করছিলেন তিনি আমতলীতে জমির বিরোধে মামলা, বাদীকে অ্যাসিড নিক্ষেপ-হত্যার হুমকি হিজলায় আগুনে পুড়ল পাঁচ দোকান
আমতলীতে জমির বিরোধে মামলা, বাদীকে অ্যাসিড নিক্ষেপ-হত্যার হুমকি

আমতলীতে জমির বিরোধে মামলা, বাদীকে অ্যাসিড নিক্ষেপ-হত্যার হুমকি

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে করা মামলা তুলে না নেওয়ায় বাদীকে অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বরগুনার আমতলীতে জসিম হাওলাদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন মামলার বাদী আফরোজা খানম পারুল। আজ মঙ্গলবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আফরোজা খানম পারুল বলেন, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকার সামসুল হক খলিফা তাঁর শ্বশুর। শ্বশুরের ২ একর ৪৮ শতাংশ জমি নিয়ে তাঁর ফুফুশাশুড়ি জয়নব বিবি ও তাঁর ওয়ারিশদের সঙ্গে বিরোধ রয়েছে। এ নিয়ে ২০১৬ সালে জয়নব বিবি ও তাঁর ওয়ারিশেরা বরগুনা জজ আদালতে মামলা করেন। গত ৫ অক্টোবর ওই মামলার রায় হয়। রায়ের বিরুদ্ধে গত ১ নভেম্বর তাঁর ভাসুরের ছেলে সাইফুল খলিফা আপিল করেন। আদালত আপিলটি গ্রহণ করে আগামী বছরের ১০ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন।

পারুলের অভিযোগ, গত ৪ নভেম্বর জয়নব বিবির নাতি জসিম হাওলাদার শতাধিক লোক নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করেন। খবর পেয়ে পুলিশ ঘরটি সরিয়ে দেয় এবং সেখানে নতুন করে ঘর নির্মাণ না করতে নিষেধ করে। কিন্তু পুলিশের নিষেধ উপেক্ষা করে গত শুক্রবার জুমার নামাজের সময় আবারও লোকজন নিয়ে সেখানে ঘর তোলেন জসিম।

এ ঘটনায় গত ৮ নভেম্বর আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জসিম হাওলাদারকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে ভূমি প্রতিরোধ আইনে মামলা করেন পারুল। আদালত মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পারুল আরও অভিযোগ করেন, মামলা করার পর জসিম ও তাঁর সহযোগীরা তা তুলে নিতে চাপ দেন। রাজি না হওয়ায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়া এবং হত্যার হুমকি দেওয়া হয়। তাঁদের ভয়ে পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হতে পারছেন না।

পারুল বলেন, ঘটনা ধামাচাপা দিতে গত ৯ নভেম্বর জসিম তাঁর সহযোগী লতিফ মোল্লাকে বাদী করে তাঁকেসহ আটজনের বিরুদ্ধে মামলা করিয়েছেন। তিনি জসিমসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় সংবাদ সম্মেলনে সাইফুল খলিফা, সোবাহান খলিফা, মাসুদ রানা, আছিয়া বেগম, রাশিদা বেগম ও আয়শা বেগম উপস্থিত ছিলেন।

এদিকে, অভিযুক্ত জসিম হাওলাদার ঘর নির্মাণের কথা স্বীকার করেছেন। তবে কাউকে অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়া বা হত্যার হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি তিনি জানেন। অ্যাসিড নিক্ষেপ করে হত্যার হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost