, , ,
শিরোনাম
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর, ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের চিকিৎসায় IMCI কেন্দ্র
মেহেন্দিগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

মেহেন্দিগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

শনিবার (২১ নভেম্বর) মেহেন্দিগঞ্জ পৌর ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার সার্বিক কার্যক্রম, নাগরিক সেবা এবং জনগণের প্রত্যাশা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী।

মতবিনিময়কালে পৌরসভার নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন রাজিব আহসান।

তিনি বলেন, “পৌরসভার প্রতিটি নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যারা সততা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা দেবেন, তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হবে।”

প্রতিমন্ত্রী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের জনগণের কল্যাণে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে দায়িত্ব পালনে আরও সক্রিয় ও জনবান্ধব হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাদের বিভিন্ন বিষয় ও সমস্যার কথা তুলে ধরেন। এ সময় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost