, , ,
শিরোনাম
হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার বরগুনার সাবেক এমপি গোলাম সরোয়ার আর নেই ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য
ছাত্রদল নেতা আমানকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার্মীর গলাধাক্কা দেওয়ার ভিডিও ভাইরাল

ছাত্রদল নেতা আমানকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার্মীর গলাধাক্কা দেওয়ার ভিডিও ভাইরাল

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমানকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তার গলাধাক্কা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান হেঁটে অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় তার পেছনে হাঁটার সময় এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওটির খণ্ডাংশ বিশ্লেষণ করে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানে পেছনে ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান হেঁটে যাচ্ছিলেন। এসময় অতিরিক্ত ভিড় থাকায় প্রধানমন্ত্রী পেছনে ও ডান পাশ থেকে লোকজনকে সরানোর চেষ্টা করছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এক ব্যক্তি। এমতাবস্থায়, আমান ওই ব্যক্তিকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে তিনি আমানকেও গলায় ধরে পেছনের দিকে ধাক্কা মারেন। যা ভিডিওতে রেকর্ড হয়ে যায়। পরে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ঘটনার সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি সামনের দিকে থাকায়, তিনি বিষয়টি খেয়াল করেননি বলে ভিডিওটি বিশ্লেষণ করে বুঝা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost