বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যয় মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে
বাকেরগঞ্জে জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ৪

বাকেরগঞ্জে জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ৪

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। শুক্রবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম হাওলাদার (৭০) উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন নিহতের ছোট ভাই দেলোয়ার হোসেন (৫২), তার ভাগিনা মিজানুর রহমান (৪০), কবির সিকদার (৪৭) এবং প্রতিপক্ষের কালাম হাওলাদার (৫৫)। আহত কালাম হাওলাদার বর্তমানে পুলিশ হেফাজতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হেলেঞ্চা গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের সঙ্গে পার্শ্ববর্তী চর আউলিয়াপুর গ্রামের মৃত তাহের হাওলাদারের ছেলে কালাম হাওলাদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সালিশ বৈঠকের আয়োজন করা হলেও উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। পরে ওই রাতেই দেলোয়ার হোসেনের ভাগিনা মিজানুর রহমান খন্দকার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে দেলোয়ার হোসেন তার জমিতে বালু ভরাট করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হালিম হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে উজ্জ্বল হাওলাদার (৩৫) ও কালাম হাওলাদারকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost