, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
ভাণ্ডারিয়া প্রশাসনের সাথে ভাঙ্গারি ব্যবসায়ীদের জরুরি সভা অনুষ্ঠিত,

ভাণ্ডারিয়া প্রশাসনের সাথে ভাঙ্গারি ব্যবসায়ীদের জরুরি সভা অনুষ্ঠিত,

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্রশাসনের উদ্যোগে ভাঙ্গারি ব্যবসায়ীদের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভাঙ্গারি ব্যবসা সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার লক্ষ্যে সকল ভাঙ্গারি ব্যবসা প্রতিষ্ঠানকে সিসি ক্যামেরার আওতায় আনা। পাশাপাশি প্রতিটি দোকানে পণ্য ক্রয়—বিক্রয়ের রেজিস্টার সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া সন্দেহজনক কোনো মালামাল ক্রয়—বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ভাণ্ডারিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, পৌর নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, ভাণ্ডারিয়া থানার উপ—পরিদর্শক কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জমাদ্দারসহ ভাঙ্গারি ব্যবসায়ীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, ভাঙ্গারি ব্যবসার সঙ্গে অনেক সময় বিভিন্ন ধরনের চুরি হওয়া বা সন্দেহজনক মালামাল কেনাবেচার অভিযোগ উঠে আসে। এসব অনিয়ম প্রতিরোধের পাশাপাশি ভাঙ্গারি ব্যবসায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এসব নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং কোনো ধরনের অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আশ্বাস দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost