, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
মেহেন্দিগঞ্জে ২৩পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক

মেহেন্দিগঞ্জে ২৩পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক

মেহেন্দিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন সোহাগ চাপরাসী (৪০)। তিনি মাহেব হোসেন চাপরাসীর ও শাহনাজ পারভীনের সন্তান। তার স্থায়ী ঠিকানা দক্ষিণ জাঙ্গালিয়া, ০৮ নং ওয়ার্ড, ০৯ নং জাঙ্গালিয়া ইউনিয়ন, থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশাল।

জানা যায়, মেহেন্দিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ মতিউর রহমান, এসআই সাজেদুর রহমান এবং সংযোগ ফোর্সের আরও ৫ সদস্য।

 

মেহেন্দিগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ ওসি মোঃ মমিন উদ্দিন জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান অত্যন্ত কঠোর। এ বিষয়ে থানার পক্ষ থেকে বলা হয়, “মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি একজন অপরাধী— এটাই তার একমাত্র পরিচয়। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost