, , ,
শিরোনাম
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার
ওমরাহ পালনে গিয়ে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আটক

ওমরাহ পালনে গিয়ে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আটক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

কাগজপত্রসংক্রান্ত জটিলতায় সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।সূত্র জানায়, আহমেদ আলী মুকিবের অবস্থান শনাক্ত এবং তার সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। একই সঙ্গে তার দ্রুত মুক্তির লক্ষ্যে সরকার বিভিন্ন পর্যায়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে আটক আহমেদ আলীর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আহমেদ আলী মুকিবকে আটকের খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তথ্য অনুযায়ী, বিষয়টি সংবেদনশীল হওয়ায় কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ চালিয়ে যাওয়া হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, তিনি গত ২৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ১০ দিনের জন্য ওমরা পালনের জন্য ছুটি নিয়ে সৌদি গিয়েছিলেন। এখনো ফিরেননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost