, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জ হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট: দুর্ভোগে সাধারণ রোগীরা দেশীয় অস্ত্র নিয়ে টিকটক ভিডিও করে আতঙ্ক সৃষ্টি: বিএমপির অভিযানে ৭ কিশোর গ্রেপ্তার ডাকাতির অভিযোগে যুবলীগ নেতা আটক এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য বাউফলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণ প্রবাসীকে বিষপানে হত্যার অভিযোগ, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক একরাম হত্যা: অভিযোগ আমলে, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে দেশজুড়ে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে। আজ (সোমবার, ১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।তথ্যমতে, আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদ দেখার খবর নেয়ার সময় প্রথম নিশ্চিত তথ্য আসে কক্সবাজার থেকে। সেখানকার স্থানীয় বাসিন্দা এবং প্রশাসন জেলাটিতে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন।

উপকূলীয় জেলার আকাশে মেঘের আড়ালে নতুন চাঁদ উঁকি দিতেই চারদিকে আনন্দের বন্যা বয়ে যায়। পরে ইসলামিক ফাউন্ডেশন ও স্থানীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

কক্সবাজারসহ দেশের কয়েকটি স্থানে চাঁদ দেখার খবর যাচাই—বাছাই করে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে, আজ জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল (মঙ্গলবার) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost