, , ,
শিরোনাম
কাজিরহাটে ১৩ ইটভাটার ১১টিই অবৈধ, মৌসুম শুরুর আগেই চালুর প্রস্তুতি মেহেন্দিগঞ্জে একাধিক মামলার আসামি সালাউদ্দিন ছালা গ্রেপ্তার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল ভুয়া ফেসবুক আইডিতে মানহানি ও ভাষানচর কল্যাণ সমিতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মুলাদীতে গাঁজাসহ গ্রেপ্তার দুই বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, জানে না পুলিশ বাউফলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এক চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩
মেঘনায় নৌকাডুবিতে বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

মেঘনায় নৌকাডুবিতে বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬

ঝড়ের কবলে পড়ে বরিশালের হিজলার মেঘনা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় বাবা ও ছেলেসহ তিনজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৫ মে) বিকাল সাড়ে ৩টার দিকে মেঘনার শাখা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

​নিখোঁজরা হলেন: উপজেলার ধুলখোলা ২নং ওয়ার্ডের মো. নুর ইসলাম (৪৫), তার ছেলে মো. ইব্রাহিম (১২) এবং একই এলাকার মৃত হামিদ বিশ্বাসের ছেলে মো. হারুন বিশ্বাস (৪৫)।

স্থানীয় ও নৌ—পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে আলিগঞ্জ খেয়াঘাট থেকে সরকারি জেলে কার্ডের চাল নিয়ে নৌকাটি ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। পথে মেঘনার শাখা নদীতে পৌঁছালে নৌকাটি আকস্মিক ঝড়ের কবলে পড়ে তীব্র ঢেউয়ে ডুবে যায়।নৌকায় থাকা আট যাত্রীর মধ্যে পাঁচজন তাৎক্ষণিকভাবে অন্য একটি ট্রলারে উঠে প্রাণে বাঁচতে সক্ষম হলেও বাকি তিনজন নিখোঁজ।​খবর পেয়ে নৌ—পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের যৌথ দল নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এ ছাড়া ডুবে যাওয়া ইঞ্জিনচালিত নৌকাটি উদ্ধারের চেষ্টাও অব্যাহত রয়েছে।

হিজলা নৌ—পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলিগঞ্জ থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। খবর পাওয়ার পরপরই নৌ—পুলিশ ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডকে সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost