শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম
ভাটারখালে প্রকাশ্যে জুয়ার আসরে অভিযান, আটক ৬; মূল হোতা পালানোর অভিযোগ প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা আত্মরক্ষার্থে ধর্ষকের গোপনাঙ্গে আঘাত, পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি ইলেকট্রিশিয়ান আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, আহত কয়েকজন প্রতিপক্ষের হামলায় প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ, তবু শেষ রক্ষা হয়নি বিত্তশালীদের জিম্মি করে টাকা হাতিয়ে নিতেন ‘হানিট্রাপ’ চক্রের সদস্য গ্রিলের সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ, দরজা ভেঙে উদ্ধার এনসিপি নেতাকে জুতাপেটা মোটরসাইকেল দিতে না পারায় স্ত্রী’কে পিটিয়ে হত্যার অভিযোগ মেহেন্দিগঞ্জে সড়কের বেহাল দশা, জনক্ষোভে সড়কে ধান রোপণ
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, আহত কয়েকজন

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, আহত কয়েকজন

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সম্প্রতি হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের একটি ভবনে অবৈধ বিস্কুট কারখানা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন।

পরে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে কর্মকর্তা—কর্মচারী ও স্টাফ নার্সদের সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।একপর্যায়ে তারা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেন। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। হামলার শিকার হওয়াদের মধ্যে টাইমস অফ বাংলাদেশ স্টাফ রির্পোটার কাজী জাহিদ, দীপ্ত টিভির ক্যামেরাপারসন আহত, বৈশাখী টিভির ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘেটেছে।ঘটনাস্থলে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost