, , ,
শিরোনাম
ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার বরগুনার সাবেক এমপি গোলাম সরোয়ার আর নেই ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
পিরোজপুরে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

পিরোজপুরে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন একটি ডোবা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা কাছে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মরদেহটি থানায় নিয়ে এসেছে। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost