, , ,
শিরোনাম
মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার বরগুনার সাবেক এমপি গোলাম সরোয়ার আর নেই ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য চাকরি হারালেন সাবেক এমপি পংকজ দেবনাথ এর ছোট ভাই সরোজ দেবনাথ
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত

বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহি বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রা যাত্রী মমতাজ বেগম (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের বাটাজোড় এলাকার কবি বাড়ির সামনে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, নিহত মমতাজ বেগম কালকিনি উপজেলার পূর্ব দর্শনা গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী। ওসি আরও জানান, ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহি বাসের সাথে বরিশালগামী মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রা যাত্রী ওই নারী নিহত হয়। এ ঘটনায় আহত আরো দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাস ও মাহেন্দ্রা জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও ওসি উল্লেখ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost