, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আলোকিত ডেক্স-
বরিশালের বাকেরগঞ্জে কলেজছাত্র সাইদুল ইসলাম সজিব হত্যা মামলার মূল আসামি মিলন খান (৪০)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

ঢাকার ডেমরা থানার বড়ভাগা এলাকা থেকে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাঁকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার সহকারি পুলিশ পরিদর্শক (এস আই) ও মামলার তদন্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন খানকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ সকালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মিলন খানের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় কলেজছাত্র সাইদুল ইসলাম সজিবসহ ৫ জন আহত হন। গুরুতর আহত সজিবের মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ হলে তাঁকে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মার্চ দিবাগত রাত ১টা ৩০ মিনিটে সজিব মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে মিলন খানকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত সাইদুল ইসলাম সজিব বরিশাল সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চলতি বছর অনার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহন করেছিলেন। ঘটনার পর থেকেই মিলন খান আত্মগোপনে ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost