বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

শিরোনাম
মঠবাড়িয়ায় ডায়াগনিস্টিক সেন্টারে অভিযান ভূয়া ডাক্তার ও ম্যানেজারকে কারাদণ্ড দোরগোড়ায় বিচারসেবা পৌঁছাতে মঠবাড়িয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা শেষ রক্ষা হচ্ছে না পরীমনিকাণ্ডের সেই এডিসির! পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪ এআই মামলার মেসেজ দিয়েই ৩ জন হাতিয়েছেন ৭ লাখ! বরিসশালে দুই চাদাবাজকে গণপিটুনির পর সাংগঠনিক পদ স্থগিত ছাড়পত্র দেওয়া হল শিবির নেতা জিসানকে, আদালতে নেওয়ার প্রস্তুতি ‘তারেক রহমান আইলেও কাম হইবো না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদকাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ মেহেন্দিগঞ্জ থানা জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত, ওসি মমিন উদ্দিনকে সম্মাননা প্রদান
ছাড়পত্র দেওয়া হল শিবির নেতা জিসানকে, আদালতে নেওয়ার প্রস্তুতি

ছাড়পত্র দেওয়া হল শিবির নেতা জিসানকে, আদালতে নেওয়ার প্রস্তুতি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত সদ্য বহিষ্কৃত ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধানকে ছাড়পত্র দিয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়। মেডিকেল বোর্ডের প্রতিবেদন অনুযায়ী তিনি সুস্থ থাকায় ছাড়পত্র দেওয়া হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. হেলালুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৫ জুন) মেডিকেল বোর্ড জিসানের শারীরিক অবস্থা ও পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালকের কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে জিসানকে সুস্থ হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ ঢাকা পোস্টকে বলেন, জিসানকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমরা তাকে আদালতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১১ জুন) রাত থেকে নিখোঁজ হন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধান। পরিবারের পক্ষ থেকে তিনি নিখোঁজ হন বলে ডায়েরি করা হয়। শুক্রবার (১৩ জুন) রাত ৮—৯টার দিকে জেলার লাকসাম জংশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (১৩ জুন) বিকেলে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, ২৫ বছর বয়সী এক বিধবা নারী বাদী হয়ে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় ওই নারী উল্লেখ করেন, গত ৫—৬ মাস আগে শিবির নেতা জিসানের সঙ্গে ওই নারীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে দুজন মোবাইলে কথা বলতে বলতে প্রেমের সম্পর্কে জড়ান। গত ২০ মে শিবির নেতা জিসান তার দাউদকান্দির ভাড়া বাসায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। পরে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে জিসান বাচ্চা নষ্ট করার জন্য চাপ দেন। জিসান তার চাচাতো ভাই সজীবকে দিয়ে বাচ্চা নষ্ট করার ওষুধ পাঠান। পরে ওই নারীর রক্তক্ষরণ শুরু হলে তা পুনরায় সজীবকে জানান তিনি। জিসান সজীবকে দিয়ে পুনরায় ওষুধ পাঠান। পরে ওই নারী সুস্থ হয়ে উঠে জিসানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন।

গত শুক্রবার (১২ জুন) উভয়ের বিয়ের কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে সেই বিয়ে থেকে বিরত থাকতেই নিখোঁজের নাটক সাজান শিবির নেতা জিসান। শনিবার (১৩ জুন) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত রোববার (১৪ জুন) জিসানের শারীরিক অবস্থা পর্যালোচনা করতে চার সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost