বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়ায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৭ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ডের বেইস অগ্রযাত্রার উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইনে এলাকার অসহায়, নিম্ন আয়ের মানুষ, নারী ও শিশুসহ সর্বমোট ৪২৬ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইটবাড়িয়া এলাকায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের ফলে দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হয়েছেন। বিশেষ করে যেসব মানুষ নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণে আর্থিক সংকটে ভোগেন, তাদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সহায়ক।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে ভবিষ্যতেও বিনামূল্যে চিকিৎসা সেবা ও অন্যান্য মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।