সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ কাজিরহাটে ছোট ভাই হত্যা মামলায় অভিযুক্ত হারুনের স্ত্রী হাজেরা গ্রেফতার ছাত্রকে বলাৎকার, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা ‎আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় থাকবে ১৮ হাজার পুলিশ ঝড়-বৃষ্টি নিয়ে দুঃসংবাদ মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে জ্যেষ্ঠ শিক্ষক দেলোয়ার হোসেনকে চান শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবকরা!
‎আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় থাকবে ১৮ হাজার পুলিশ

‎আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় থাকবে ১৮ হাজার পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী (২৩ জুন) ঘিরে রাজধানী ঢাকায় ১৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকবে এ পুলিশ সদস্যরা। এর আগে সারাদেশে পাঠানো এক বার্তায় সতর্কতা ও বিশেষ নিরাপত্তার কথা উল্লেখ করা হয়।

‎সোমবার (২২ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

‎তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীজুড়ে ২০০টির বেশি কৌশলগত জায়গায় পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সঙ্গে, মহানগরের সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে।

এ ছাড়াও, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট ডিবি (গোয়েন্দা শাখা) এবং সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিট। পাশাপাশি সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং আইএডি (ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন) গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে।

তিনি জানান, যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। এ ছাড়া, ঢাকার চারটি প্রধান কন্ট্রোলরুমে পর্যাপ্ত সংখ্যক ফোর্স স্ট্যান্ডবাই বা রিজার্ভ রাখা হবে। একই সঙ্গে, ডিএমপির ১৮ হাজারেরও বেশি কর্মকর্তা ও ফোর্স মাঠে থেকে দায়িত্ব পালন করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost