, , ,
শিরোনাম
মুলাদীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবা,মা ও ছেলেকে কুপিয়ে জখম, মামলা দায়ের পাবনায় ধর্ষণের পর শিশুকে হত্যা, ঘাতকের বাড়ি ভাঙলো জনতা বরিশাল জেলা আদালতে পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে তেজগাঁও কলেজের মসজিদে বৈঠক, নিষিদ্ধ সংগঠনের সদস্য সন্দেহে আটক ২৩ ববি”তে নদীর তীরে ডেকে ‘র‍্যাগিং’, হাসপাতালে ভর্তি শিক্ষার্থী পরকীয়ার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে রাতের আধাঁরে গৃহবধুকে ধর্ষনের ঘটনায় একজন গ্রেপ্তার
বরগুনায় সাঁতার শেখাতে পুকুরে নেমে প্রাণ গেল মামা-ভাগ্নের

বরগুনায় সাঁতার শেখাতে পুকুরে নেমে প্রাণ গেল মামা-ভাগ্নের

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬

বরগুনার বামনা উপজেলায় সাঁতার শেখাতে পুকুরে নেমে পানিতে ডুবে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ৩টার দিকে উপজেলার দক্ষিণ আমতলী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বামনা থানার ওসি মো. ফারুক হোসেন খান।

নিহতরা হলেন— উপজেলার পূর্ব সফিপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ওবায়দুল (৯) এবং তার মামা হাফেজ তালিমুল ইসলাম (২১)। তালিমুল কোরআনের হাফেজ ছিলেন।

বামনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর বাহা উদ্দিন বলেন, দুপুরে ভাগ্নে ওবায়দুলকে সাঁতার শেখানোর জন্য বাড়ির পাশের একটি পুকুরে নিয়ে যান মামা তালিমুল ইসলাম। সাঁতারের এক পর্যায়ে হঠাৎ ওবায়দুল পানিতে তলিয়ে যেতে থাকে।

চোখের সামনে ভাগ্নেকে ডুবতে দেখে তাকে বাঁচাতে চেষ্টা করেন তালিমুল। কিন্তু ভাগ্নেকে টেনে তুলতে গিয়ে পানিতে তিনিও তলিয়ে যান।

স্বজনরা জানান, দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে এবং পুকুরঘাটে জামাকাপড় পড়ে থাকতে দেখে আশপাশের মানুষের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত উপ—সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মো. তুহিন হাওলাদার পরীক্ষা—নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওসি ফারুক হোসেন খান বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost