, , ,
শিরোনাম
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক আসামি গ্রেপ্তার জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান গ্যারেজ মালিককে হত্যা করে ৭২টি ব্যাটারি ও ২ অটোরিকশা লুট বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ প্রকৌশলী আটক মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার বোমাসদৃশ বস্তুর গায়ে চিরকুট, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’ জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ০৫ জুলাই, ২০২৬

বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আবু রায়হান মুহাম্মদ সালেহ্। বর্তমান কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জ ডিআইজি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বর্তমান পুলিশ কমিশনার আশিক সাঈদ গত ৫ মে বরিশাল মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। কর্মক্ষেত্রে সৎ এবং পরিচ্ছন্ন এই কর্মকর্তাকে দুই মাসের মাথায় রাজশাহী রেঞ্জের দায়িত্ব দেওয়া হলো।

আবু রায়হান মুহাম্মদ সালেহ্ ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা এবং তিনি পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) হিসেবেও কর্মরত ছিলেন।

তবে তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপিসংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ বাহিনীতে কোনঠাসা ছিলেন। তাকে সেই সময়ে যোগ্য কোথাও পদায়ন করা হয়নি বলেও অভিযোগ আছে।

তবে অতীত কর্মের কারণে আবু রায়হান মুহাম্মদ সালেহ্কে বরিশালের মানুষ এখন সম্মানের দৃষ্টিতে দেখেন এবং তিনি নতুন কমিশনার হিসেবে নিয়োগ প্রাপ্তির খবর সাধারণ মানুষের মধ্যে আশা জাগিয়েছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost