বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

বরগুনায় সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বরগুনায় সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাইদুল (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে ওই নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ সাইদুলের আমতলী উপজেলার তারিকাটা গ্রামের মুসা মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ সাইদুল তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় তার ভগ্নিপতি শাওন তালুকদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে আজকে দুপুরে সাইদুল, ভগ্নীপতি শাওনসহ ৫ জন শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরে তীব্র ঢেউ ও প্রবল স্রোতের কবলে পড়ে সাইদুল নিখোঁজ হন।
তার সঙ্গে থাকা অন্যরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও সাইদুলকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত হন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু করা হয়নি। পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।
এদিকে স্থানীয় জেলে ও এলাকাবাসী নিজ উদ্যোগে নিখোঁজ সাইদুলকে খুঁজতে এবং উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ সাইদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost