, , ,
শিরোনাম
উজিরপুরে ৫ হাজার গাছে সবুজের স্বপ্ন, তরুণ হিমেলের ব্যতিক্রমী উদ্যোগ মেহেন্দিগঞ্জে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা—ছেলের বিরোধ, ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার বরিশাল ডিবির ওসি পদে বিতর্কিত আজিমুল করিম নানা সমালোচনা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি জমি-সংক্রান্ত বিরোধে বামনায় গৃহিণীর মৃত্যু, স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা এক যুগ ধরে সংস্কার নেই: কাউখালীর দুই সড়কে বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেপ্তার ছিনতাইকারীর কবলে চালক, অটোরিকশা-মোবাইল লুট
‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের আত্মহত্যা

‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের আত্মহত্যা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট চ্যানেল গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাকিন হোসেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি তরফ নওপাড়া এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

মৃতের স্বজনরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সাকিন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে নিজ ঘরের ভেতর রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা—নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে তিনি ‘বিদায় পৃথিবী’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। এদিকে ছাকিন হোসেনের মৃত্যুতে সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost