, , ,
শিরোনাম
উজিরপুরে ৫ হাজার গাছে সবুজের স্বপ্ন, তরুণ হিমেলের ব্যতিক্রমী উদ্যোগ মেহেন্দিগঞ্জে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা—ছেলের বিরোধ, ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার বরিশাল ডিবির ওসি পদে বিতর্কিত আজিমুল করিম নানা সমালোচনা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি জমি-সংক্রান্ত বিরোধে বামনায় গৃহিণীর মৃত্যু, স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা এক যুগ ধরে সংস্কার নেই: কাউখালীর দুই সড়কে বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেপ্তার ছিনতাইকারীর কবলে চালক, অটোরিকশা-মোবাইল লুট
বরিশালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল শিক্ষার্থী: বাড়িতে তালা ঝুলিয়ে লাপাপ্তা পরিবার

বরিশালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল শিক্ষার্থী: বাড়িতে তালা ঝুলিয়ে লাপাপ্তা পরিবার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরিশালের কাজিরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা কবির সরদারের ছেলে সিফাতের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে ভুক্তভোগী ওই ছাত্রী বর্তমানে সিফাতের বাড়িতে অবস্থান করছেন। তবে এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত সিফাত ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছেন।

‎ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় থেকে সিফাতের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে সিফাত তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশাল শহরের বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। সর্বশেষ তারা মুলাদী লঞ্চের একটি কেবিনে সারারাত কাটায় এবং পরদিন সকালে সিফাত তাকে ঢাকার সদরঘাটে ফেলে রেখে পালিয়ে যায়।

‎ভুক্তভোগী ছাত্রী আরও জানায়, সিফাতের বাড়িতে বিয়ের দাবিতে গেলে তার মা ও খালা তাকে শারীরিকভাবে হেনস্তা করেন এবং তার মোবাইল ফোন ও ব্যবহৃত ব্যাগ কেড়ে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে, সিফাত তাকে বিয়ে না করলে সে ওই বাড়িতেই আত্মহত্যা করবে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার পথে হিজলা থানা পুলিশের সাব—ইন্সপেক্টর মাহাতাবের নেতৃত্বে দায়িত্বরত পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

‎ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত সিফাত ও তার পরিবারের সদস্যরা সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে বাড়িঘর তালাবদ্ধ করে আত্মগোপন করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost