রবিবার, ১৯ Jul ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
ভোলায় খাটের নিচে মিলল ৩৪ বস্তা সরকারি চাল বাংলাদেশ অনূর্ধ্ব—১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি সব ধরনের নৌযানকে সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের হাতেম আলী কলেজে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কাজিরহাটে নদীতে পড়ে বাবা বেঁচে গেলেও নিখোঁজ ছেলে মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ভিমরুলীতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান চলছে আ.লীগ নেতার স্ত্রী-মা ঢাকায়, লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ মঠবাড়িয়ায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সব ধরনের নৌযানকে সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের

সব ধরনের নৌযানকে সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের

বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় অঞ্চলের সব ধরনের মাছ ধরার ট্রলার ও নৌযানকে সমুদ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে কোস্টগার্ড। উপকূলীয় এলাকার সব ট্রলার ও নৌযান মালিকদের প্রতি বিশেষ সতর্কবার্তা হিসেবে এ আহ্বান জানান তারা।

শনিবার (১৮ জুলাই) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করতে দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রমে প্রস্তুত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। এ অবস্থায় ট্রলার, মাছ ধরার নৌকা এবং অন্যান্য নৌযানের সমুদ্রে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ অবস্থায়, আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযানকে মাছ ধরা বা অন্য কোনো উদ্দেশে সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

একইসঙ্গে বর্তমানে সমুদ্রে অবস্থানরত সব ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার আহ্বানও জানান তারা। এ ছাড়া সতর্কবার্তা হিসেবে এ আহ্বানটি সব নৌযান ও ট্রলার মালিকদের অবহিতর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো জরুরি প্রয়োজনে অথবা সমুদ্রে দুর্ঘটনার তথ্য জানাতে বাংলাদেশ কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১—এ যোগাযোগ যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost