, , ,
সদরঘাটে ট্রলারডুবিতে নিখোঁজ দুজনের সন্ধান মিলেছে

সদরঘাটে ট্রলারডুবিতে নিখোঁজ দুজনের সন্ধান মিলেছে

রাজধানীর সদরঘাটে সুন্দরবন—১২ লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে দুই যাত্রী নিখোঁজ হন। নদীর বিভিন্ন অংশে ডুবুরি দলের সদস্যরা খোঁজাখুজির পর তাদের সন্ধান পেয়েছে।

রোববার (১৯ জুলাই) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিখোঁজ দুজন যাত্রী নদীর অন্য পাশে সাঁতরে উঠেছেন। তাদের কাছে মোবাইল ফোন না থাকায় পরবর্তীতে তারা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে জানালে ট্রলারের মালিক বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় অন্য কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় ফায়ার সার্ভিস সদস্যরা স্টেশনে ফিরে এসেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost