, , ,
বামনায় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

বামনায় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

বরগুনার বামনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরিফ খান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ। এ ঘটনায় আরও তিনজনকে আসামি করে বামনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বামনা উপজেলার ২ নং বামনা ইউনিয়নের ঢুষখালী গ্রামে গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন বামনা থানার এসআই (নিঃ) মোঃ মাহিম হাসান। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মোঃ জালাল জমাদ্দারের বসতবাড়ির সামনের পাকা রাস্তার ওপর ইয়াবা ট্যাবলেট ক্রয়—বিক্রয়ের সময় মোঃ হানিফ খানের ছেলে মোঃ আরিফ খানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মামলার অপর আসামিরা হলেন মোঃ হাসিবুল ইসলাম, মামুন দফাদার ও মোঃ জিসান। তারা পলাতক রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃত আরিফ খান ও পলাতক আসামিরা অন্য থানা এলাকা থেকে পাইকারি মূল্যে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বামনা থানাধীন বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় বামনা থানায় মামলা নং—০৪, তারিখ—২১ জুলাই ২০২৬, ধারা—৩৬(১) সারণির ১০(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।

বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন খান বলেন, “বামনা থানাকে মাদকমুক্ত করাই আমাদের অঙ্গীকার। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost