, , ,
শিরোনাম
মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী পিরোজপুরের অফিসার্স ক্লাবের আয়োজনে পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকীকে বিদায়ী সংবর্ধনা কাউখালীতে প্রসপেক্টাসে শেখ হাসিনা ও মুজিবের প্রশংসার জেরে অধ্যক্ষসহ শিক্ষক অবরুদ্ধ, পুলিশের জিম্মায় হস্তান্তর বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার পলাতক আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪ মুলাদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনির অভিযোগ বরিশাল নগরীতে মসজিদের সামনেই রেকটিফাইড স্পিরিটের মাদক ব্যবসা,তদন্তের আশ্বাস ডিএনসির কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র
দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়ার প্রত্যয়—সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়ার প্রত্যয়—সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

২৪জুলাই গতকাল শুক্রবার সন্ধ্যা ৭:০০ টায় নদী ভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতির মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জকে পুরোপুরি বদলে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান। তিনি বলেছেন, নির্বাচনী ওয়াদাগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে এবং কথার চেয়ে কাজের মাধ্যমেই তার প্রমাণ দেওয়া হবে।

​সম্প্রতি মেহেন্দিগঞ্জের সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

​সাদেকপুর ও রুকন্দী এলাকার সাড়ে ৭০০ কোটি টাকার মেগা প্রকল্পের বিষয়ে তিনি বলেন, এ প্রকল্পটি তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং তাদের ভাগ্য ভালো ছিল কারণ সব প্রস্তুতই ছিল। সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখায়েত সাহেব এই প্রকল্পটি পাস করিয়ে গেছেন উল্লেখ করে তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়নে মেহেন্দিগঞ্জের সাদেকপুর, রুকন্দী ও চাঁদপুরের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের অবদান রয়েছে, যা তিনি কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন।

​যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, রাস্তাঘাট ও সড়ক যোগাযোগের উন্নয়ন করার জন্য ইতিমধ্যে অনেক কাজ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে এবং এগুলো বাস্তবায়ন হলে হিজলা-মেহেন্দিগঞ্জে কোনো কাঁচা রাস্তা থাকবে না।

​সভায় স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকতে পারলে তাদের জন্য তিনি সবকিছুই করবেন। এলাকার উন্নয়নে পেশাদারিত্ব ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা আশ্বাস দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost