, , ,
শিরোনাম
সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল বামনার ডৌয়াতলায় পূবালী ব্যাংক পিএলসি—র উদ্যোগে ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬ কাউখালীতে সবজির বাজারে আগুন: নাগালের বাইরে নিত্যপণ্য, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার তথ্য ফিল্টারিং করাই এখন বড় চ্যালেঞ্জ: বরিশালে তথ্যমন্ত্রী
দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদরাসায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এক শিশু শিক্ষার্থীকে মাদরাসায় একা পেয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম একটি কক্ষে ডেকে নেন। সেখানে তিনি শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করেন বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে নগদ ৫ টাকা দেন বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানা—পুলিশের কাছে সোপর্দ করেন।

তবে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার এবং তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost