, , ,
শিরোনাম
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার
আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু

আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু

Reporter
প্রতিবেদক : জুনায়েদ আহাম্মেদ খান সিয়াম
প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বরিশালের উজিরপুর উপজেলার নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি ও দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাতলা লাল শাপলা বিলে ঘুরতে এসে পানিতে ডুবে রাকিবুল ইসলাম (২১) নামে এক তরুণ পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রাকিবুল ইসলাম পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মাদ্রা ঝালকাঠি গ্রামের মো. হালিমের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে সাতলা লাল শাপলা বিলে বেড়াতে এসে একপর্যায়ে রাকিবুল ইসলাম নৌকা থেকে পড়ে যান। কিছুক্ষণ পর তিনি গভীর পানিতে তলিয়ে যান। বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

ঘটনার বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, “সাতলা লাল শাপলা বিলে একজন পর্যটকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট। সবাইকে জলাশয়ে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বর্ষা মৌসুমে লাল শাপলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত দর্শনার্থী সাতলা শাপলা বিলে ভিড় করেন। তবে পর্যাপ্ত সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মাঝে—মধ্যে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

স্থানীয়দের দাবি, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বিল এলাকায় সতর্কীকরণ সাইনবোর্ড, প্রশিক্ষিত উদ্ধারকর্মী, লাইফ জ্যাকেট, উদ্ধার সরঞ্জাম এবং নিয়মিত প্রশাসনিক নজরদারি নিশ্চিত করা জরুরি। সচেতনতার পাশাপাশি কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা গেলে ভবিষ্যতে এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost