, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
শোকের মাস সামনে রেখে আ.লীগ কার্যালয়ে কালো পতাকা

শোকের মাস সামনে রেখে আ.লীগ কার্যালয়ে কালো পতাকা

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে। শোকের মাস আগস্টকে সামনে রেখে কালো পতাকা উত্তোলন করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

শুক্রবার সকালে উপজেলার সাজাপুরের কাগজীপাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালো পতাকা উড়তে দেখা যায়। পরে কে বা কারা পতাকাটি সরিয়ে ফেলেছেন।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এ প্রসঙ্গে বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন সান্নু মোবাইল ফোনে জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। তাই আগস্ট আমাদের কাছে শোকের মাস। সেই উপলক্ষে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতার ও নির্যাতন চলছে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। গ্রেফতার, হামলা, হত্যা করে আওয়ামী লীগকে দাবাইয়া রাখা যায় না। আওয়ামী লীগের কার্যক্রম চলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

গত ২০২৪ সালের জুলাই—আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর কাগজীপাড়া এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর আগেও গত ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost