, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
পুকুরে মাছ ধরার জালে উঠল থানা থেকে লুট হওয়া শটগান

পুকুরে মাছ ধরার জালে উঠল থানা থেকে লুট হওয়া শটগান

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছে থানা থেকে লুট হওয়া একটি শটগান।

সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর গ্রামের রেজাউল নামে এক ব্যক্তির পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেজাউলের পুকুরে জেলেরা জাল ফেলে মাছ ধরছিলেন। একপর্যায়ে জালে ভারী একটি বস্তু আটকে যায়। পরে জাল টেনে ওপরে তুললে তারা একটি শটগান দেখতে পান। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা আড়াইহাজার থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে। পরে জব্দ তালিকা প্রস্তুত করে শটগানটি পুলিশি হেফাজতে নেওয়া হয়।

আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অস্ত্র রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শটগানটি আড়াইহাজার থানা পুলিশের নিজস্ব অস্ত্র। অস্ত্রটির বাঁট নম্বর ৬৫১।

পুলিশ জানায়, ২০২৪ সালে ছাত্র—জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানা থেকে কয়েকটি অস্ত্র লুট হয়েছিল। উদ্ধার হওয়া শটগানটি ওই সময় লুট হওয়া অস্ত্রগুলোর একটি।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, পুকুর থেকে উদ্ধার হওয়া শটগানটি থানার লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে। অস্ত্রটি থানার মালখানায় সংরক্ষণের জন্য নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost